সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষস্থান দখল করে নিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড

সূত্র মতে, বুধবার (২৬ জুলাই) ওয়েস্টার্ন মেরিনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৮৭ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষস্থান দখল করে নিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ারদর আজ ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৭৮ শতাংশ।

দরবৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, দেশবন্ধু পলিমার, জেনারেশন নেক্সট ফ্যাশন, সেন্ট্রাল ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ইয়াকিন পলিমার।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের আজ ২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের আজ ২০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ টাকার।

এছাড়াও এশিয়া ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৮৪ লাখ, ডেল্টা লাইফের ১৪ কোটি ৪০ লাখ, লিগ্যাসি ফুটওয়্যারের ১৪ কোটি ২৪ লাখ, রুপালী লাইফের ১৩ কোটি ৫৫ লাখ এবং হাইডেলবার্গ সিমেন্টের ১২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *