বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, রোববার রবি আজিয়াটা পিএলসির ২৪ কোটি ৮৯ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার টাকার। আর ২২ কোটি ৬৫ লক্ষ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট, এসপি সিরামিকস, আইপিডিসিফাইন্যান্স পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *