ডিএসইতে দুই ঘণ্টায় ২৫৮ কোটি টাকা লেনদেন
সূত্র মতে, বুধবার (২ আগস্ট) পুঁজিবাজার ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে ৬ হাজার ৩৪৯ পয়েন্টে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। তাতে পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রায় ২৫৮ কোটি টাকা লেনদেন হয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৬ ও ২১৬৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৪টি কোম্পানির শেয়ার।
