সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৫ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল এবং এমজেএল বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিক হোটেলের ১৬ শতাংশ, একমি ল্যাবের ৩৫ শতাংশ, স্কয়ার ফার্মা ১২০ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৩২ শতাংশ, এমজেএল বিডির ৫২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *