রোববার তিন কোম্পানির লেনদেন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি বীমা কোম্পানির লেনদেন বন্ধ থাকবে আগামী রোববার (২০ আগস্ট)। কোম্পানিগুলো হলো- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে রোববার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। সোমবার থেকে কোম্পানিগুলোর ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলবে।
