সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিকস
গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৩২.৩৫ শতাংশ বৃদ্ধির মাধ্যমে সবচেয়ে দর বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সিকদার ইন্স্যুরেন্সের ৩১.০১ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ২৭.২৭ শতাংশ, কপারটেকের ১৯.২৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১৫.৩৮ শতাংশ, নাশনাল ফিড মিলসের ১৫.১১ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ১৪.৮১ শতাংশ, অলটেক্সের ১৪.০০ শতাংশ, টেকনো ড্রাগসের ১২.৯৯ শতাংশ ও ড্যাফেডিল কম্পিউটার্সের ১২.৮২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
