বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

বুধবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৪২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – আরডি ফুডের ২৮.৩৩ কোটি টাকার, টেকনো ড্রাগসের ২৫.৪১ কোটি টাকার, মীর আখতারের ২১.৬১ কোটি টাকার, ডমিনেজের ২০.১৯ কোটি টাকার, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৯.৬৪ কোটি টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৬.৪৬ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ১৫.০৭ কোটি টাকা, নাভানা ফার্মার ১৪.৮৯ কোটি টাকার ও বিডি থাই ফুডের ১১.৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *