বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সমাপনী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি ডিসেম্বর ক্লোজিংয়ের জন্য লভ্যাংশ ঘোষণার তারিখ ঘোষণা করেছে। এই দুটি কোম্পানির মধ্যে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই দুটি কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য তাদের আর্থিক বিবরণী পর্যালোচনা করার পর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

দুটি কোম্পানির মধ্যে বোর্ড সভা ০৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় ইউনিয়ন ক্যাপিটালে এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা ০৫ সেপ্টেম্বর বিকাল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

দুটি কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২২ সালে শেষ হওয়া আর্থিক বছরের আর্থিক প্রতিবেদন ছাড়াও ছয় মাসের প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-জুন’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *