তৃতীয় কার্যদিবসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৬৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য ৬০ কোটি ৯৯ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার আজ লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ টাকার।
অন্যান্য শীর্ষ ব্যবসায়িক সংস্থাগুলি হল ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, সি পার্ল বিচ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমারস এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
