রবিবার, অক্টোবর ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

সী পার্ল বিচ রিসোর্টের ১% লভ্যাংশ কমে ০.৫০% অনুমোদন

সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রস্তাবিত নগদ লভ্যাংশ কমিয়ে ০.৫০ শতাংশ অনুমোদন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির ১৬তম এজিএম অনুষ্ঠিত হয়। এতে ঢাকার মহাখালী সি/এ-এর অ্যাডভান্সড নূরানী টাওয়ারে সরাসরি উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল অংশগ্রহণের সুযোগ ছিল।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত ৯৪তম বোর্ড সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য স্পনসর শেয়ারহোল্ডারদের বাদ দিয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছিল।

কোম্পানির রেকর্ড ডেট ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ডিপোজিটরি রেজিস্টারে যেসব সাধারণ শেয়ারহোল্ডারের নাম ছিল, তাদের জন্য ওই লভ্যাংশ প্রস্তাব করা হয়েছিল।

তবে ১৬তম এজিএমে লভ্যাংশের প্রস্তাব নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর ভোট গ্রহণ করা হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সুপারিশ করা ১ শতাংশের পরিবর্তে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে স্পনসর শেয়ারহোল্ডাররা লভ্যাংশের আওতার বাইরে থাকবেন।

এদিকে, ২০২৪-২০২৫ অর্থবছরের অনুমোদিত ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। কোম্পানির নোটিশ অনুযায়ী, পরিচালক ও স্পনসর শেয়ারহোল্ডারদের বাদ দিয়ে সংশ্লিষ্ট সাধারণ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে ০১ অক্টোবর ২০২৬ তারিখে লভ্যাংশের অর্থ জমা করা হয়েছে।

এছাড়া শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার ওয়ারেন্ট লেটার কুরিয়ারযোগে পাঠানো হয়েছে। ২৭ অক্টোবর ২০২৫ তারিখের রেকর্ড ডেটের CDBL তথ্যের ভিত্তিতে লভ্যাংশ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *