পুঁজিবাজারে দ্বিতীয় কার্যদিবসে সূচকের সাথে কমেছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার। এছাড়া আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান সূচকের পাশাপাশি, ‘ডিএস-৩০’ সূচকটি ২.২৬ পয়েন্ট হারিয়েছে। আর ডিএসইএস বা শরিয়াহ সূচক কমেছে ১ দশমিক ৪৩ পয়েন্ট।
ডিএসইতে আজ ৭৩৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩১৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানির।
