আগামী ১৮ অক্টোবর বিকেল ৩টায় বোর্ড সভা করবে আরএন স্পিনিং মিলস
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ১৮ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সভায় পর্যালোচনা এবং প্রকাশ করা হবে।
এর আগের বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
