শনিবার, জুন ১৩, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শেষ সপ্তাহ শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৩ দশমিক ৭৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৫ কোটি ৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩২০ কোটি ৬৬ লাখ টাকা বা ১৩ দশমিক ৭৩ শতাংশ।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.৬৩ পয়েন্ট বা ১২ শতাংশ কমে ৬,২৬৯ পয়েন্টে রয়েছে।

আলোচিত সপ্তাহে, বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ ৩০ কোম্পানির ‘ডিএস৩০’ সূচক আগের সপ্তাহের তুলনায় ৩.৮৯ পয়েন্ট বেড়ে ২,১৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহে ডিএসই শরিয়াহ সূচক ১৮.১ শতাংশ বেড়েছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৫৬টি, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ১২৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *