প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ফার ইস্ট নিটিংয়ের
তালিকাভুক্ত কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি আর্থিক বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) শেয়ারপ্রতি লোকসান করেছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৩ টাকা ৫১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৪৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৬ পয়সা।
