বুধবার, এপ্রিল ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ফু-ওয়াং ফুডসের

তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই তথ্য কোম্পানি সূত্র থেকে জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি একত্রিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৬১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *