বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

রোববার দর বেড়েছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর বাড়ার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিকদার ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ।

আর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ দর বেড়েছে পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, ক্রিস্টাল ইন্সুরেন্স, সালভো কেমিক্যাল, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, আরামিট সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *