শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আর্থিক কার্যক্রম ও নথিপত্র খতিয়ে দেখার সিদ্ধান্ত (বিএসইসির)

পুঁজিবাজার প্রেস.কম :শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মের কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আর্থিক কার্যক্রম ও নথিপত্র খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও মূলধন বাজারে সুশাসন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
তদন্ত কমিটি গঠন
বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ সম্প্রতি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন—বিএসইসির উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক এ কে এম ফারুক আলম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজার মো. শহিদুল ইসলাম প্রামাণিক।কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *