বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মোকাররম দস্তগীর।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে ও আইডিআরএর অনুমোদনের ভিত্তিতে নতুন সিইও নিয়োগ দেওয়া হয়। তবে তিনি কবে থেকে কোম্পানিটিতে কাজে যোগদান করেছেন তা উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *