এজিএমের তারিখ পরিবর্তন সানলাইফ ইন্স্যুরেন্সের
অনিবার্য কারণে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ১৯ সেপ্টেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
