বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের

তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সিএসই কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি তাই বলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সিএসই এই নোটিশ পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২২ অক্টোবর ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দর ছিল ১১ টাকা ৯০ পয়সা। ১৯ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৭০ পয়সা বেড়েছে।

সিএসই কর্তৃপক্ষ এই হার বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *