কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ওয়াইম্যাক্স
তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। গত বছর শেয়ারপ্রতি ছিল ১ টাকা ৬৫ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৯২ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
