বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৬৯০ কোটি টাকা ছাড়িয়েছে। যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৯ জুলাই) ডিএসইতে ৬৯০ কোটি ৬২ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এরআগে গত বছরের ০৫ নভেম্বর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিলো ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫৩ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ৩৫ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস সূচক বেড়েছে ১০ দশমিক ৩৫ পয়েন্ট।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২৭৩ কোম্পানির। বাকি ৭৮ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *