শনিবার, জুলাই ২৫, ২০২৬
কোম্পানি সংবাদ

ডিএসইর সপ্তাহের শেষ কার্যদিবসে সর্বোচ্চ দর বৃদ্ধি ড্যাফোডিল কম্পিউটার্সের

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন দাম বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডিএসইতে ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ২০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছিল ৮৬ টাকা ৪০ পয়সায়।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ারের দাম আজ ২ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স ট্যানারির শেয়ারের দাম বেড়েছে ৬.৩০ পয়সা বা ৬.২২ শতাংশ।

বৃহস্পতিবার অন্যান্য শীর্ষ লাভকারীরা হল ইস্টার্ন হাউজিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, জেমিনি সি ফুড, ইনটেক লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, নেটেল ইন্স্যুরেন্স এবং আরডি ফুড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *