ডিভিডেন্ড ঘোষণা করবে ইবনে সিনাসহ ৪ কোম্পানি
চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ইবনে সিনা, বঙ্গজ, তাল্লু স্পিনিং, এপেক্স ফুটওয়্যার এবং এনভয় টেক্সটাইল।
সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবো।
প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-
২৬ সেপ্টেম্বর
এদিন বিকাল ৫টা ২০ মিনিটে এপেক্স ফুটওয়্যারের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
২৭ সেপ্টেম্বর
এদিন বিকাল ৩টায় এনভয় টেক্সটাইলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
২৮ সেপ্টেম্বর
এদিন বিকাল ৩টায় বঙ্গজ এবং সাড়ে ৩টায় তাল্লু স্পিনিংয়ের বোর্ড অনুষ্ঠিত গকে।
৩০ সেপ্টেম্বর
এদিন বিকাল পৌনে ৩টায় ইবনে সিনার বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
