তিন কোম্পানির ব্লকে বড় লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪১ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- বিকন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং সী পার্ল রিসোর্ট। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৮.৬৩ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে বিকন ফার্মার ৭ কোটি ৪২ লাখ ৯ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ৫৬ লাখ ৬২ হাজার এবং সী পার্ল রিসোর্টের ৪ কোটি ২১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণফোনের ২ কোটি ৮৭ লাখ ৩৪ হাজার, বেক্সিমকোর ২ কোটি ২০ লাখ ৮১ হাজার, খান ব্রাদার্সের ১ কোটি ৬৮ লাখ ৪২ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার, একমি পেস্টিসাইডের ৯৩ লাখ ৪৭ হাজার, বীচ হ্যাচারির ৯৩ লাখ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
