তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বাটা সু
তালিকাভুক্ত বাটা সু বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৩১ পয়সা।
অর্থবছরের তৃতীয় প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২০ টাকা ১১ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৭২ টাকা ৫৪ পয়সা।
