সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজকের সংবাদ

দর পতনের শীর্ষে পিপলস লিজিং।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: । কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লি: এবং ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লি:। কোম্পানি দুটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ হারে কমেছে।
তালিকায় যৌথভাবে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লি: এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড-এর শেয়ার দর ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্স ৫.৭৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্স ৪.৮৪ শতাংশ, জিএসপি ফাইন্যান্স ৪.৪৪ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ৪.১৪ শতাংশ এবং ফ্যামিলিটেক্স (বিডি) ৩.৫৭ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *