দর বৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ ফেব্রুয়ারি ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৭ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে বসুন্ধরা পেপার মিল- এর।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পেইন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯.৭৮ শতাংশ।
আর ১ টাকা বা ৯.৭১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রতনপুর স্টিল ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এস আলম কোল্ড রোল ৯.৬৯ শতাংশ, আরামিট সিমেন্ট ৯.৪৯ শতাংশ, দেশবন্ধু পলিমার ৮.০২ শতাংশ, ফুওয়াং ফুডস ৬.৭৫ শতাংশ, খান ব্রাদার্স ৫.৮৬ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ৫.৬১ শতাংশ ও আইএফআইসি ব্যাংক ৫.৪৮ শতাংশ দর বেড়েছে।
