সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে ওয়াইম্যাক্স ইলেকট্রোড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২ কোম্পানির মধ্যে ১৭৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৬.৮৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৬.৪০ শতাংশ। আর ১ টাকা ২০ পয়সা বা ৫.৪৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আরএকে সিরামিকস।
এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ফাইন্যান্স, সিকদার ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, বিডি অটোকার, শার্প ইন্ডাস্ট্রিজ, এইচ আর টেক্সটাইল এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *