বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
বীমা

প্রগতি ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি চলতি ২০২৬ হিসাববছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ৩২ কোটি ৯২ লাখ টাকার বেশি কর-পরবর্তী নিট মুনাফা করেছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৫ পয়সায়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৪৮তম সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৯৯২ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ২৪ কোটি ৯০ লাখ ৮৩ হাজার ৯১ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৩২.১৭ শতাংশ।

আলোচ্য ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৭ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি আয় বেড়েছে প্রায় ৩১.৯২ শতাংশ।

এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬৪ পয়সায়। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে এ সম্পদমূল্য ছিল ৫৫ টাকা ৬৯ পয়সা।

অন্যদিকে, আলোচ্য ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচকটি ঋণাত্মক ২ টাকা ৫৪ পয়সা ছিল। অর্থাৎ, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের ক্ষেত্রে কোম্পানিটির অবস্থার উন্নতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *