বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে তিন প্রতিষ্ঠানের শেয়ার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০১ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৯.৭৩ পয়েন্ট।  আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭টির দর বেড়েছে, ১২০টির দর কমেছে এবং ১৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। 

আজ পুঁজিবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে তিন প্রতিষ্ঠানের শেয়ার।  প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিডি ওয়েল্ডিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটগুলোর মধ্যে আজ বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ১.৩৫ শতাংশ। তবে দিন শেষে আবারও কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে ২২ টাকা ১০ পয়সায় ক্লোজ হয়েছে।

সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ২০ পয়সা বা ১.৪৩ শতাংশ। তবে দিন শেষে আবারও কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে ১৩ টাকা ৯০ পয়সায় ক্লোজ হয়েছে।

এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে ১০ পয়সা বা ১.৪৭ শতাংশ। তবে দিন শেষে আবারও প্রতিষ্ঠানটির ইউনিটের দর ফ্লোর প্রাইসে ৬ টাকা ৮০ পয়সায় ক্লোজ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *