রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লক মার্কেটে লেনদেন ৪৪ কোটি টাকার

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন –
pujibazarpress. com সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির মোট ৪৪ কোটি ২৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সাউথইস্ট ব্যাংকের ২৫ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা, দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েলের ৬ কোটি ০৮ লাখ ২৪ হাজার টাকা ও তৃতীয় স্থানে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ই-জেনারেশন লিমিটেডের ১ কোটি ৪৮ লাখ ০৫ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ১২ লাখ ৮৩ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ১২ লাখ ০৬ হাজার টাকা, ফাইন ফুডসের ৯২ লাখ ০৭ হাজার টাকা, পিপুলস ইন্স্যুরেন্সের ৬৬ লাখ ৪৬ হাজার টাকা এবং আমান কটন ফাইবার্স লিমিটেডের ৬৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *