শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩০ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩০ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছেতিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- রেনেটা লিমিটেড, এম.এল. ডাইং এবং ফাইন ফুডস। আজ এই তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে ১২ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এরপর লেনদেন হয়েছে এম.এল. ডাইং লিমিটেডের। কোম্পানিটির ৪ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডসের লেনদেন হয়েছে ৩ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকার।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৪০ লাখ ৯০ হাজার, খান ব্রাদাস ইন্ডাস্ট্রিজের ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার, ম্যারিকো বাংলাদেশের ১ কোটি ৮৩ লাখ ৯২ হাজার, তসরিফা ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪২ লাখ ৩৮ হাজার, পিপলস ইন্স্যুরেন্সের ১ কোটি ৩২ লাখ ২৫ হাজার এবং লাভেলো আইস-ক্রিমের ১ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *