শনিবার, জুলাই ১৮, ২০২৬
কোম্পানি সংবাদ

মূল্য সংবেদনশীল তথ্য নেই এসএমই মার্কেটের দুই কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে এমনটিই জানায় কোম্পানি দুটির কর্তৃপক্ষ।

কোম্পানি দুটি হচ্ছে- এমকে ফুটওয়্যার পিএলসি এবং এগ্রো অর্গানিকা পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে পৃথক দুটি নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি দুটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, ডিএসইর এসএমই প্লাটফর্মে গত ১২ ডিসেম্বর এমকে ফুটওয়্যারের শেয়ার দর ছিল ৪২ টাকা। আর গতকাল মঙ্গলবার বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৫৭ টাকা ৮০ পয়সা উন্নীত হয়। অর্থাৎ মাত্র ১৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ৮০ পয়সা।

অপরদিকে, গত ২০ ডিসেম্বর এগ্রো অর্গানিকার শেয়ার দর ছিল ১১ টাকা। আর গতকাল মঙ্গলবার বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৯০ পয়সা উন্নীত হয়। অর্থাৎ মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৯০ পয়সা।

কোম্পানি দুটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *