বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দর পতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৫ আগস্ট) রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৫৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইনট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আরডি ফুড, এটলাস বাংলাদেশ, পেপার প্রসেসিং, লিব্রা ইনফিউশন, সোনালী আঁশ, সোনালী পেপার এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *