সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

রোববার পতনের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৪ পয়েন্টের বেশি। সূচকের এমন পতন ঘটাল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, পাওয়ারগ্রীড কোম্পানি, রেনাটা, ওরিয়ন ইনফিউশন ব্রাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আফতাব অটোমোবাইলস, জেমিনি সি ফুড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিগুলোর শেয়ারদর কমার কারণে ডিএসইর সূচক কমেছে ১৯ পয়েন্টের বেশি।

আজ ডিএসইর সূচক পতনের নেপথ্যে সবচেয়ে বেশি দায় ছিল স্কয়ার ফার্মার। কোম্পানিটির শেয়ারদর কমেছে আজ ১ টাকা ৬০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৪.৩০ পয়েন্ট।

এদিন সূচক পতনের নেপথ্যে দ্বিতীয় কোম্পানি ছিল উত্তরা ব্যাংক। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৩০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৩.৯০ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক পতনের নেপথ্যে অন্যান্য কোম্পানির মধ্যে ডিএসই সূচক কমিয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি ২.৯৯ পয়েন্ট, রেনাটা ২.২৪ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশন ১.৭০ পয়েন্ট, ব্রাক ব্যাংক ১.২১ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক ১.১৭ পয়েন্ট, আফতাব অটোমোবাইলস ০.৯০ পয়েন্ট, জেমিনি সি ফুড ০.৮৬ পয়েন্ট এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ০.৮১ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *