বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

: pujibazarpress.com সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড । কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড । কোম্পানিটির ২৩ কোটি ০৫ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১৭ কোটি ৩২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড , ফাইন ফুডস লিমিটেড, দ্য সিটি ব্যাংক পিএলসি, সাইফ পাওয়ারটেক লিমিটেড , খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *