বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৭ নভেম্বর) ফার ইস্ট নিটিংয়ের ২০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ০৬ লাখ ৯৩ হাজার টাকার। আর ১২ কোটি ৯০ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সান লাইফ ইন্স্যুরেন্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, আইটি কনসালটেন্টস, অগ্নি সিস্টেমস, লাভেলো আইসক্রিম, গ্রামীণফোন এবং ওরিয়ন ফার্মা লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *