বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার প্রেস.কম : বিদায়ী সপ্তাহে (১০ আগস্ট থেকে ১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪২ কোটি ০৬ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.১০ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩২ শতাংশ।
আর তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ১৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫০ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ১৫ কোটি ৫৫ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৪ কোটি ৪১ লাখ টাকা, রহিমা ফুডের ১২ কোটি ৪৬ লাখ টাকা, এশিয়াটি ল্যাবরেটরিজের ১২ কোটি ৪৪ লাখ টাকা, সী পার্ল রিসোর্টের ১১ কোটি ০৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ১১ কোটি ০১ লাখ টাকা এবং সোনালী পেপারের ১০ কোটি ৪৮ লাখ টাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *