শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজকের সংবাদ

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ৩৪৮ শেয়ারদর

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪৮টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, বুধবার (১ এপ্রিল) বেলা ১২টা ৬মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯২ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭১ পয়েন্টে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪৮টির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১ এপ্রিল) বেলা ১২টা ৬মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯২ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৩৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৮ ও ১৯৯৫ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৬৭ লাখ ৪১ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪৮টি, কমেছে ৩০টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *