২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
পুঁজিবাজার প্রেস.কম : আগামীকাল ২২ জুলাই, ২০২৫ তারিখ মঙ্গলবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে: ফার্স্ট ফাইন্যান্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন এ দিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানি দুুটি আবার লেনদেনে ফিরবে।
