আজ আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও লংকাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো অ্যাম্বি ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে অ্যাম্বি ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং লুব-রেফ বাংলাদেশ ৩০ জুন, ২০২৩ আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
অন্যদিকে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সমাপ্ত আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
এদিকে, একই সভায় ইস্টার্ন লুব্রিকেন্ট চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলোর মধ্যে অ্যাম্বি ফার্মার বোর্ড সভা আজ বিকেল ৩টায়, সেন্ট্রাল ফার্মার বেলা ৩টায়, ইস্টার্ন লুব্রিকেন্টস বিকাল ৩টায় এবং লুব-রেফ বাংলাদেশ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
আর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
