বুধবার, এপ্রিল ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

উৎপাদন লাইন স্থাপন করবে বাংলাদেশ ল্যাম্পস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের কারখানায় নতুন উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নরসিংদীতে অবস্থিত নিজস্ব কারখানায় টিউবলাইটের প্লাস্টিক যন্ত্রাংশ তৈরির জন্য একটি উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রকল্পে কোম্পানিটির ব্যয় হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা। ব্যাংক ঋণ দিয়ে প্রকল্পের ব্যয় মেটাবে প্রতিষ্ঠানটি। জিএলএস বাল্ব আউটসোর্স করবে এবং জিএলএস উৎপাদন লাইন বন্ধ করবে। কোম্পানিটি রাজস্ব ছাড়াই এ থেকে ৩৭ লাখ টাকা লাভের আশা করছে।

গত বছরে বিক্রি ৫০ শতাংশ কমে যাওয়া এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কোম্পানিটি জিএলএস বুলপের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *