মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
আজকের সংবাদ

এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ, সময়সীমা ৩০ নভেম্বর

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : যেসব বন্ডের ক্ষেত্রে কমিশনের Consent Letter-এ অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (ATB) তালিকাভুক্তির শর্ত রয়েছে কিন্তু এখনও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে বন্ডগুলো তালিকাভুক্ত করা হয়নি; সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন দাখিল করার নিদের্শনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একইসঙ্গে, বর্তমানে ATB-তে তালিকাভুক্ত বন্ডসমূহ মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্ত করার বিষয়ে স্টক এক্সচেঞ্জসমূহ ৩০ নভেম্বর ২০২৬ এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জসমূহ বিদ্যমান Listing Regulations এবং প্রয়োজনীয় Listing Requirement অনুসরণ করে মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন বিবেচনা ও স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *