× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
বীমা

করপোরেট সুশাসনে আইসিএসবি সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  করপোরেট সুশাসনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৫’-এ সিলভার (দ্বিতীয় স্থান) অ্যাওয়ার্ড অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স পিএলসি।

সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানিটির প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নিটল ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম মাহবুবুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ-উল আলম চৌধুরী (অব.) এবং উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. মিজানুর রহমান, এফসিএস।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, করপোরেট সুশাসনে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অর্জন তাদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *