কারণ ছাড়াই বাড়ছে এশিয়া প্যাসিফিকের শেয়ার দর
শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ তারা জানে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ডিএসই গত ৭ সেপ্টেম্বর নোটিশ পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৫৫ টাকা ৯০ পয়সা। ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ায় ৬৭ টাকা ৯০ পয়সা। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা।
ডিএসই কর্তৃপক্ষ এই হার বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে।
