ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে মতিন স্পিনিং মিলসের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৮০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৮০ শতাংশ, দাঁড়িয়েছে ৭৭ টাকা ৩০ পয়সায়।
আর ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৭৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মালেক স্পিনিং মিলস, দিনশেষে যার দর দাঁড়ায় ৫৯ টাকা ৭০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তিতাস গ্যাস ৯.৩৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালস ৮.২২ শতাংশ, জিল বাংলা সুগার মিলস ৭.৯৫ শতাংশ, হাউওয়েলটেক্সটাইল ৬.২৮ শতাংশ, আমরা টেকনোলজিস ৫.৩৯ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেক ৫.২৬ শতাংশ ও আল-হাজ টেক্সটাইল ৫.০৮ শতাংশ দর বেড়েছে।
