বুধবার, নভেম্বর ১১, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে সপ্তাহের দরপতনে শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামী ফান্ড

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ নভেম্বর-০৫ নভেম্বর) দরপতনের শীর্ষে অবস্থান করেছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড।

 

 

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

সূত্র মতে, সপ্তাহজুড়ে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর ২৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সায়।

বিদায়ী সপ্তাহে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৬৯ শতাংশ।

অন্যদিকে তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ডের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ১৫ শতাংশ ।

এ ছাড়া তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, লিব্রা ইনফিউশন, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *