ডিএসইতে ৩৭ পয়েন্ট পতন, লেনদেন ৫৩৭ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর নির্বাচিত ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে ২ হাজার ৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৫৩৭ কোটি ১১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৪২ কোটি ৯৮ লাখ ৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৫ কোটি ৮৬ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৫৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২৮৪টির দর কমেছে এবং ৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ফলে দিনশেষে ডিএসইতে পতনের পাল্লাই ভারী ছিল। অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি প্রধান সূচকে বড় পতন দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে।
