বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

এভিন্স টেক্সটাইলসের লভ্যাংশ

টেক্সটাইল খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড সদ্য সমাপ্ত হিসাববছরের জন্য (৩০ জুন, ২০২৫) শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত ঘোষণাটি আসে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৫৮ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ২৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮৩ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর, বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *